উইন্ডোজ, ম্যাক আর লিনাক্সের জন্য বাংলা কিবোর্ড

যেভাবে বলেন, সেভাবে লিখুন

ইংরেজি অক্ষরে যেমন উচ্চারণ করেন তেমন লিখুন, একুশে নেক্সট সঠিক বানানে বাংলা করে দেবে। ফ্রি, ওপেন সোর্স, আর আপনার লেখা কখনো আপনার কম্পিউটারের বাইরে যায় না।

ডাউনলোড করুন

সম্পূর্ণ ফ্রি। অন্য সিস্টেমের জন্যও সব ডাউনলোড দেখুন

বাংলা লেখা এখন কথা বলার মতোই সহজ

নিচের প্রতিটি উদাহরণ এই পাতাতেই একুশে নেক্সটের আসল ইঞ্জিন দিয়ে তৈরি, যা অ্যাপে চলে ঠিক সেটাই।

যুক্তবর্ণের শর্টকাট মুখস্থ করতে হবে না

ক্ষ লিখতে kkh না kSh? Shift চাপতে হবে কি না? ভাবতে হবে না। কাছাকাছি যেভাবেই লিখুন, একুশে বুঝে নেয় আপনি কোন শব্দটি চাইছেন।

নিজস্ব অভিধান, শুদ্ধ বানান আগে

২৭৪ কোটি শব্দের লেখা থেকে তৈরি ৪,১৮,৭৪৩ শব্দের অভিধান। বাংলা একাডেমির প্রমিত বানান সবসময় আগে আসে, ভুল বানান নয়।

পরের শব্দটি আগেই জানে

একটি শব্দ লেখার পর একুশে বলে দেয় পরের শব্দটি কী হতে পারে। প্রতিদিনের বাক্য লেখা যায় অর্ধেক চাপে।

ভুল হলে এক চাপে ফেরত

শব্দ বসানোর ঠিক পরে Backspace চাপলে আপনার টাইপ করা রোমান অক্ষর ফিরে আসে। ইংরেজি শব্দ রাখতে চাইলে সামনে / দিন, যেমন /office।

চোখের পলকের চেয়েও দ্রুত

প্রতিটি কী চাপার সঙ্গে সঙ্গে একুশে পুরো অভিধান খুঁজে সেরা শব্দগুলো সাজিয়ে দেয়। আপনি কখনো অপেক্ষা টের পাবেন না।

চোখের এক পলক১০০–৪০০ মিলিসেকেন্ড
একুশে নেক্সট, প্রতি কী চাপেগড়ে ০.৯৮ মিলিসেকেন্ড

উইন্ডোজ অ্যাপে ১,৪১৪টি কী চাপ মেপে পাওয়া গড়। শেষ লাইনটি এই পাতাতেই এখন মাপা হয়েছে।

একুশে স্টুডিও

লেখার প্যাড, যুক্তবর্ণের সহজ গাইড, বানান পরীক্ষা আর বিজয় থেকে ইউনিকোড রূপান্তর, সব এক জায়গায়। ট্রে আইকনে রাইট-ক্লিক করলেই খোলে।

রোমান হরফে লিখুন, পরামর্শ থেকে শব্দ বেছে নিন, তারপর যেকোনো জায়গায় কপি করুন।

একুশে স্টুডিওর লেখার প্যাড

পুরনো বিজয় ফাইল আর হিজিবিজি হবে না

বিজয়ে লেখা ফাইল অন্য কম্পিউটারে খুললে এমন দেখায়। একুশে এক মুহূর্তে সেটাকে ইউনিকোড বাংলা করে দেয়, যা সব জায়গায় ঠিকঠাক দেখায়। বিজয় লেখাটি বদলে নিজেই দেখুন।

ইউনিকোড বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

আপনি যা লেখেন, তা শুধু আপনার

  • ইন্টারনেট ছাড়াই চলে

    পুরো অভিধান আর ইঞ্জিন আপনার কম্পিউটারেই থাকে। একুশে কোথাও কিছু পাঠায় না।

  • অ্যাকাউন্ট লাগে না

    কোনো সাইন-আপ নেই, বিজ্ঞাপন নেই, ট্র্যাকিং নেই।

  • ওপেন সোর্স

    সব কোড GitHub-এ খোলা, যে কেউ দেখে নিতে পারেন। উইন্ডোজ অ্যাপ নির্মাতার যাচাই করা নামে সাইন করা।

একুশে নামটি এসেছে সেই দিন থেকে

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার অধিকারের দাবিতে ঢাকার রাজপথে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ আরও অনেকে। পৃথিবীতে খুব কম মানুষই নিজের ভাষার জন্য এভাবে জীবন দিয়েছেন।

১৯৯৯ সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। আজ প্রায় ২৮ কোটি মানুষ বাংলায় কথা বলেন। সেই ভাষা কম্পিউটারে লেখা সহজ করাই একুশে নেক্সটের কাজ।

সালাম বরকত রফিক জব্বার শফিউর

আর ‘নেক্সট’ কেন?

নেক্সট মানে পরের প্রজন্ম, যারা ফোন আর ল্যাপটপে লেখে, আর বাংলা লেখার পরের ধাপ। একুশে আর নেক্সট মিলে নামটাই বাংলিশ, ঠিক যেভাবে আমরা বেশিরভাগই ইংরেজি অক্ষরে বাংলা লিখি।

একুশের লড়াই ছিল নিজের ভাষা ব্যবহারের অধিকারের জন্য, অন্য ভাষাকে বাদ দেওয়ার জন্য নয়। তাই একুশে নেক্সট আপনার অভ্যাস বদলাতে বলে না, শুধু প্রতিটি লেখা শুদ্ধ বাংলায় পৌঁছে দেয়।

একুশে নেক্সট ডাউনলোড করুন

সম্পূর্ণ ফ্রি। এখন বেটা সংস্করণ চলছে।

  1. Ekushe-Setup.exe খুলুন। অ্যাডমিন পাসওয়ার্ড লাগবে না।
  2. উইন্ডোজ যদি “Windows protected your PC” দেখায়, More info চেপে Run anyway দিন। প্রকাশকের নাম থাকবে A S M Mahbub Afzal Khan।
  3. ইনস্টল হয়ে গেলে যেকোনো জায়গায় লিখুন। বাংলা আর ইংরেজির মধ্যে বদলাতে দুবার Shift চাপুন।

উইন্ডোজ ১০ বা ১১ (৬৪-বিট)। ব্রাউজার .exe আটকে দিলে .zip ফাইলটি নিন।

সাধারণ প্রশ্ন

একুশে নেক্সট কি সত্যিই ফ্রি?

হ্যাঁ। কোনো লুকানো খরচ, বিজ্ঞাপন বা প্রিমিয়াম সংস্করণ নেই। কোড MPL-2.0 আর অভিধান CC BY-SA 4.0 লাইসেন্সে খোলা।

আমি অভ্র ব্যবহার করি। নতুন করে শিখতে হবে?

না। ফোনেটিক নিয়ম অভ্রের মতোই, তাই আপনার হাত যেভাবে অভ্যস্ত সেভাবেই লিখতে পারবেন। পার্থক্য হলো, যুক্তবর্ণ ঠিকঠাক না লিখলেও একুশে বুঝে নেয়।

কোন কোন অ্যাপে লেখা যায়?

প্রায় সব জায়গায়: Word, Chrome, Facebook, WhatsApp Desktop, Notepad, ইমেইল। বাংলা আর ইংরেজির মধ্যে বদলাতে দুবার Shift চাপুন। কোন অ্যাপে কোন ভাষা ছিল, একুশে তা মনে রাখে।

বিজয় বা প্রভাত লেআউটে লিখতে পারব?

ফোনেটিকের পাশাপাশি প্রভাত, জাতীয়, বর্ণনা আর মুনীর অপটিমা লেআউটও আছে। সেটিংস থেকে বেছে নিন। পুরনো বিজয় লেখা ইউনিকোডে বদলাতে স্টুডিওর রূপান্তর ব্যবহার করুন।

উইন্ডোজ বা ব্রাউজার সতর্কবার্তা দেখাচ্ছে কেন?

একুশে নেক্সট নতুন অ্যাপ। উইন্ডোজ অ্যাপটি নির্মাতার যাচাই করা নামে ডিজিটালি সাইন করা, তবে নতুন সাইন করা অ্যাপের পরিচিতি তৈরি হতে কিছুদিন সময় লাগে। More info → Run anyway চাপলেই চলবে।

আনইনস্টল করব কীভাবে?

উইন্ডোজে Settings → Apps থেকে Ekushe Next সরান। ম্যাকে /Library/Input Methods থেকে Ekushe.app মুছে দিন। লিনাক্সে প্যাকেজ ম্যানেজার দিয়ে ekushe সরান।

কোনো সমস্যা হলে কোথায় জানাব?

GitHub-এ একটি issue খুলুন। কী হয়েছে আর কোন অ্যাপে লিখছিলেন, তা লিখলে দ্রুত ঠিক করা যায়।